ঢাকাFriday , 16 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে দুপক্ষের সংঘর্ষে নিহত ২

Link Copied!

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ সদর উপজেলার সিরতা গ্রামে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষে নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ১৫ জন। আহতদের মধ্যে ১১ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
শুক্রবার সকালে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন গৃহবধূ সাথী (৩৫) ও দেলোয়ার হোসেন (৪০)। আহতদের নাম-পরিচয় জানা যায়নি। কোতোয়ালি মডেল থানার ওসি কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, জমি নিয়ে সিরতা গ্রামের হাফিজ উদ্দিনের সঙ্গে হেলাল উদ্দিনের দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল।এই নিয়ে দুপক্ষের মধ্যে আজ কথা কাটাকাটি হয়। এরই জেরে সকাল সাড়ে ১০টার দিকে দুপক্ষ লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ঘটনাস্থলেই গৃহবধূ সাথী নিহত হয়। গুরুতর আহত ১১ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ার হোসেন মারা যায়।
ওসি কামরুল ইসলাম জানান, পুলিশ অভিযান চালিয়ে এই ঘটনায় ১৪ জনকে আটক করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।