ঢাকাFriday , 16 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাইনবোর্ডে বাস খাদে পড়ে নিহত ২

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় একটি বাস খাদে পড়ে শিশুসহ দুজন নিহত হয়েছে। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে একজনের নাম মাঈনুল হোসেন প্রান্ত (১৯)। তিনি মোহাম্মদপুর মডেল কলেজের ছাত্র ছিলেন। এ ছাড়া আরেক শিশু নিহত হয়েছে। তার নাম-পরিচয় জানা যায়নি। মাসুদ (৪৯) ও রিপন (৩২) নামে আরো দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার পলাশ চন্দ্র মোদক রাইজিংবিডিকে বলেন, ‘একুশে পরিবহনের একটি এসি বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাস খাদে পড়ে যায়। একাধিক ইউনিট উদ্ধার কাজ করছে। ’