ঢাকাThursday , 15 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাহাড় ধস : সেনাসদস্যসহ আরো ৩ লাশ উদ্ধার

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : প্রবল বর্ষণে পাহাড় ধসে রাঙামাটিতে নিখোঁজ সেনাসদস্যসহ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৫৬ জনে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রাঙামাটির মানিকছড়ি উপজেলা থেকে মানিকছড়ি সেনাক্যাম্পের সদস্য আজিজের ও ভেদভেদি এলাকা থেকে ভেদভেদি পোস্ট অফিস কলোনির রুপন দত্ত ও পশ্চিম মসজিদপাড়ার সুলতানার লাশ উদ্ধার করা হয়।
রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক প্রকাশ কান্তি চৌধুরী লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম মহানগরী, জেলার রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, বাঁশখালি, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজারের টেকনাফ উপজেলায় এ সব মৃত্যুর ঘটনা ঘটে। এ সব এলাকায় এখনো নিখোঁজ রয়েছে অনেকে। নিখোঁজদের উদ্ধারে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা কাজ করছেন। জেলা প্রশাসন থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, রাঙামাটিতে ১০৮ জন, চট্টগ্রামে ৩৬, বান্দরবানে ৯, টেকনাফে ২ এবং খাগড়াছড়িতে একজনের লাশ উদ্ধার করা হয়েছে।