ঢাকাThursday , 15 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫৩

Link Copied!

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় বিশেষ অভিযান চালিয়ে ৫৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার আট থানার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮০ কেজি কিচমিস, এক কেজি গাঁজা ও ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান জানান, খুলনা বিভাগে সন্ত্রাস ও জঙ্গিবিরোধী অভিযান চলছে। এর অংশ হিসেবে সাতক্ষীরা সদর থানা থেকে ১২ জন, কলারোয়া থানা থেকে ১০ জন, তালা থানা থেকে চারজন, কালীগঞ্জ থানা থেকে চারজন, শ্যামনগর থানা থেকে চারজন, আশাশুনি থানা থেকে আটজন, দেবহাটা থানা থেকে ৯ জন ও পাটকেলঘাটা থানা থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।