ঢাকাThursday , 15 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে মুক্তিযোদ্ধা নিহত

Link Copied!

খুলনা প্রতিনিধি : খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শাহাদাত হোসেন (৬৫) নামে এক মুক্তিযোদ্ধা নিহত ও চারজন গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর রায়েরমহল স্কুল মাঠে এ ঘটনা ঘটে। শাহাদাত হোসেনের বাড়ি নগরীর রায়েরমহলে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সিনিয়র সহকারী পুলিশ কমিশনার সুমন রঞ্জন সরকার জানান, রাত সাড়ে ৮টার দিকে শাহাদত হোসেন মোল্লাসহ ৪-৫ জন রায়েরমহল বাজারের পার্শ্ববর্তী মুহসিন স্কুল মাঠে বসেছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাদের ওপর গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন মোল্লা নিহত এবং লিয়াকত, জুয়েল, মোস্তফা ও বুলবুল নামে চারজন গুলিবিদ্ধ হন।
তিনি আরো জানান, হত্যার কারণ জানা যায়নি। আহতদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।