ঢাকাWednesday , 14 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মিয়ানমারে আটক বাংলাদেশিদের বৃহস্পতিবার হস্তান্তর

Link Copied!

কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারে আটক হওয়ায় বাংলাদেশের ১৯ জেলেকে আগামীকাল বৃহস্পতিবার সকালে হস্তান্তর করবে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্যরা। আগামীকাল বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ঘুমধুম পয়েন্ট দিয়ে বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের কাছে জেলেদের হস্তান্তর করা হবে।
বিজিবির কক্সবাজার সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল রকিবুল হক জানিয়েছেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে এই জেলেরা মিয়ানমারে চলে যায়। পরে পররাষ্ট্র ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মাধ্যমে প্রক্রিয়া শেষে তাদের ফেরত আনা হচ্ছে। মিয়ানমার কর্তৃপক্ষ এদের সাজার মেয়াদ কমিয়ে ফেরত দিচ্ছেন। সব ঠিক থাকলে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত পয়েন্ট দিয়ে মিয়ানমারের বিজিপি তাদের হস্তান্তর করবেন। সব জেলে কক্সবাজারের বাসিন্দা বলে জানা গেছে।