ঢাকাMonday , 12 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাহুবলে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার

Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে হেলেনা আক্তার (২৮) নামে এক দুবাই প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। হেলেনা উপজেলার কিলবামৈ গ্রামের বাসিন্দা দুবাই প্রবাসী শামীম মিয়ার স্ত্রী।
সোমবার দুপুরে ঢাকা-সিলেট রেলপথের বাহুবলের রশিদপুর স্টেশনের হোম আউটারের রেলপথ থেকে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ তাপস কুমার বড়ুয়া জানান, লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে।