ঢাকাMonday , 12 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তালায় স্ত্রীকে কুপিয়ে স্বামীর স্বেচ্ছামৃত্যু

Link Copied!

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলায় পরকীয়া সম্পর্কের অভিযোগ তুলে স্ত্রী ইরানী রানীকে (২৭) কুপিয়ে জখম করে স্বামী আকতার মোড়ল গলায় রশি দিয়ে আত্মহনন করেছেন। সোমবার ভোরে এই ঘটনা ঘটে। আকতার ঘোনা গ্রামের গহর মোড়লের ছেলে। আহত ইরানী একই গ্রামের একব্বার গাজীর মেয়ে।
স্থানীয়রা জানায়, ৮-৯ বছর পূর্বে আকতার মোড়লের সঙ্গে ইরানীর বিয়ে হয়। বছর খানেক আগে আকতার প্যারালাইজড হয়ে পড়ে। এরপর থেকে ইরানী বাড়ির পাশের একটি ছেলের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে বলে আকতার অভিযোগ করত। গত রাতে এই নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে স্ত্রীকে কুপিয়ে জখম করে নিজে বাড়ির পাশে আমগাছে গলায় রশি দিয়ে আত্মহনন করে।
গুরুতর আহত অবস্থায় ইরানীকে প্রথমে তালা পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে তার পরিবারের সদস্যরা।
তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন,পুলিশ ঘটনাস্থালে পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে। আহতকে চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।