ঢাকাMonday , 12 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে প্রাইভেটকার দুর্ঘটনায় ৩ ভাই নিহত

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে প্রাইভেটকার দুর্ঘটনায় তিন ভাই নিহত হয়েছেন। রোববার রাতে মহানগরীর হালিশহর থানার টোলরোডে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন নগরীর সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি এলাকার মো. কামরুজ্জামানের আমেরিকা প্রবাসী দুই সন্তান প্রকৌশলী ইশাদ বিন জামান (২৯) ও জাওয়াদ বিন জামান (২৭) এবং তাদের ফুফাতো ভাই সাদমান আলম (২০)।
হালিশহর থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান জানান, টোল রোড দিয়ে দ্রুত গতিতে প্রাইভেটকার চালিয়ে আসার সময় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গভীর খাদে পড়ে যায়। এতে তিন ভাই গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতে তারা মারা যান।