ঢাকাWednesday , 7 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাতারে শ্রমিক পাঠানো স্থগিত করেছে ফিলিপাইন

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : কাতারে শ্রমিক পাঠানোয় সাময়িক স্থগিতাদেশ জারি করেছে ফিলিপাইন। সৌদি আরবসহ সাতটি দেশ কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দেওয়ার পর এ স্থগিতাদেশ জারি করেছে ম্যানিলা।
মধ্যপ্রাচ্যে ২০ লাখেরও বেশি ফিলিপাইনি শ্রমিক কর্মরত আছে। এদের মধ্যে সৌদি আরবেই কর্মরত রয়েছে প্রায় ১০ লাখ শ্রমিক। আর কাতারে রয়েছে ১ লাখ ৪০ হাজারেরও বেশি। ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকের হিসেবে গত বছর ২৬ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার ছিল বৈদেশিক রেমিট্যান্স, যা দেশটির মোট দেশজ উৎপাদনের ১০ শতাংশ।
ফিলিপাইনের শ্রমমন্ত্রী সিলভারস্টার বেলো মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন, ‘সেখানকার (কাতারের) পরিস্থিতি ভালো নয় এ ধরণের মন্তব্যসহ অনেক গুজব শোনা যাচ্ছে।’ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পূর্ণ মূল্যায়ণ না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানিয়েছেন তিনি।
কাতারের ৯০ শতাংশ খাদ্য বিদেশ থেকে আমদানি করতে হয়। ফিলিপাইন সরকারের আশঙ্কা সাতটি দেশ কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করায় দেশটি খাদ্যসংকটে পড়তে পারে। তবে কাতার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।