ঢাকাMonday , 5 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মস্কো চলচ্চিত্র উৎসবে ‘ডুব’

Link Copied!

বিনোদন প্রতিবেদক : মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত আলোচিত সিনেমা ‘ডুব’। মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩৯তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে এটি। ২২ জুন শুরু হবে এ উৎসব। ২৯ জুন মস্কোর রেড কার্পেট এবং ক্লোজিং প্রোগ্রামের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
‘ডুব’ সিনেমাটি বর্তমানে বাংলাদেশ সেন্সর বোর্ডে জমা রয়েছে। এর ইংরেজি নাম ‘নো বেড অব রোজেস’। এ সিনেমার মাধ্যমে প্রথম বাংলাদেশের কোনো সিনেমায় অভিনয় করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খান। সিনেমায় তার সহ-শিল্পীরা হলেন পার্ণো মিত্র, রোকেয়া প্রাচী, ব্রাত্য বসু এবং নাদের চৌধুরী।
সিনেমাটি বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যৌথভাবে প্রযোজনা করেছে ভারতের এসকে মুভিজ ও ইরফান খানের প্রযোজনা প্রতিষ্ঠান আইকে কোম্পানি।