ঢাকাMonday , 5 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অ্যাঙ্কেলের চোটে ছিটকে পড়লেন হ্যাজার্ড

Link Copied!

স্পোর্টস ডেস্ক : চেলসির হয়ে এবার ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছেন ইডেন হ্যাজার্ড। ব্লুজদের হয়ে সফল একটি মৌসুম শেষে জাতীয় দলের খেলায় মনোযোগ দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু বেলজিয়ামের হয়ে অনুশীলনে অ্যাঙ্কেলের চোটে পড়েন হ্যাজার্ড।
চেক রিপাবলিকানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হবে বেলজিয়াম। কিন্তু অনুশীলনে গুরুতর চোট পাওয়ায় ওই ম্যাচ খেলতে পারবেন না হ্যাজার্ড। স্ক্যানে তার গোড়ালির গুরুতর চোটটি ধরা পড়ে।
প্রীতি ম্যাচের পর আগামী ৯ জুন এস্তোনিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হবে বেলজিয়াম। অ্যাঙ্কেলের চোটের কারণে ওই ম্যাচেও খেলতে পারবেন না চেলসির এ মিডফিল্ডার। তবে চোটের জন্য ঠিক কতদিন তাকে মাঠের থাকতে হবে এ সম্পর্কে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
ইংলিশ প্রিমিয়ার লিগে সদ্য শেষ হওয়ায় মৌসুমটি দুর্দান্ত কাটান হ্যাজার্ড। ৩৬ ম্যাচে ১৬ গোল করে চেলসিকে লিগ শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এ মিডফিল্ডার। চেলসির সঙ্গে তার তিন বছরের চুক্তির মেয়াদ এখনো শেষ হয়নি। তবে মেয়াদ শেষ না হলেও রিয়াল মাদ্রিদের মতো ক্লাব হ্যাজার্ডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে বলে ইংলিশ গণমাধ্যমগুলো দাবি করছে।