ঢাকাMonday , 5 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাদ্রিদে ফিরে চ্যাম্পিয়নদের শিরোপা উদযাপন

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ওয়েলসের কার্ডিফে জুভেন্টাসকে হারিয়ে গতবারের মতো এবারও উয়েফা চ্যাম্পিয়নস লিগে শিরোপা জিতে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ লা লিগার পর এবার মর্যাদার চ্যাম্পিয়নস লিগ জয়ের পর ভক্তদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন রোনালদো-বেল-রামোসরা।
কার্ডিফ থেকে আপন ঠিকানা মাদ্রিদে ফিরে ঘরের সমর্থকদের উষ্ণ অভ্যর্থনা পাচ্ছেন লস ব্লাঙ্কোসরা। মাদ্রিদে ফিরেই রাস্তায় ছাদ খোলা বাসে চড়ে রাস্তার পাশে ভক্তদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন রোনালদো-বেলরা।
এবার শিরোপা নির্ধারণী ম্যাচে জুভেন্টাসকে ৪-১ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে ব্যাক টু ব্যাক শিরোপা জিতেছে রিয়াল। এর আগে ১৯৮৯ এবং ৯০ সালে টানা দুইবার ইউরোপিয়ান কাপের শিরোপা জিতে রেকর্ড গড়েছিল এসি মিলান। এবার জিনেদিন জিদানের অধীনে সেই রেকর্ডে ভাগ বসিয়েছে রিয়াল মাদ্রিদ। তবে উয়েফা চ্যাম্পিয়নস লিগ নামকরণের পর এবারই প্রথম এমন ইতিহাস তৈরি হলো লস ব্লাঙ্কোসদের।
এমন দুর্দান্ত রেকর্ড গড়ে আসার পর মাদ্রিদের সিটি সেন্টারে রিয়াল মাদ্রিদ দল ও অফিসিয়ালদের অভিনন্দন জানাতে আসেন ভক্তরা। মাদ্রিদের টাউন হলে রিয়ালকে অভিনন্দন জানান সিটি মেয়র। সেখানে ‘চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন’ বলে রিয়ালকে অভিনন্দন জানান ভক্তরা। তাদের ডাকে সাড়া দিয়ে শিরোপা উঁচিয়ে ধরেন রিয়াল অধিনায়ক সার্জিও রামোস, মার্সেলোসহ দলের অন্য সদস্যরা।