ঢাকাMonday , 5 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উইন্ডিজদের ওয়ানডে দলে চেজ

Link Copied!

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পেলেন রস্টন চেজ। তাই আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলে ডাক পেয়েছেন এ অলরাউন্ডার।
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের জন্য ক্যারিবীয়দের ওয়ানডে দলে খুব বেশি পরিবর্তন আনা হয়নি। ১৪ সদস্যের ওয়ানডে দলে পাকিস্তানের বিপক্ষে সবশেষ ওয়ানডে দলেরই ১২ খেলোয়াড় রয়েছেন। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে দলে যুক্ত হয়েছেন চেজ।
গতবছর ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে অভিষেক হয় রস্টন চেজের। উইন্ডিজ দলের মিডলঅর্ডারে নির্ভরযোগ্য একজন ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করেছেন নিজেকে। নিজের ১০ টেস্টে ৩টি সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। সেই সঙ্গে অফ স্পিনার বোলার হিসেবেও বেশ দক্ষতার পরিচয় দিয়েছেন এ ক্যারিবীয়ান।
চেজকে দলে নেওয়া প্রসঙ্গে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের চেয়ারম্যান কোর্টনি ব্রাউনি বলেন, ‘অলরাউন্ডিং সামর্থ্যের জন্য প্রাথমিকভাবে তাকে ওয়ানডে দলের জন্য বিবেচনা করা হয়েছে।’
উইন্ডিজ ওডিআই স্কোয়াড: জেসন হোল্ডার, দেভেন্দ্র বিশু, জোনাথন কার্টার, রস্টন চেজ, মিগুয়েল কামিন্স, শ্যানন গ্যাব্রিয়েল, শাই হোপ, আলজারি জোসেপ, এভিন লুইস, জেসন মোহাম্মদ, অ্যাশলি নার্স, কিরেন পাওয়েল, রোম্যান পাওয়েল।