ঢাকাMonday , 5 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রমজানে মাস্টারকার্ডে বিশেষ ছাড়

Link Copied!

অর্থনৈতিক প্রতিবেদক : রমজান মাস উপলক্ষে মাস্টারকার্ড অনলাইন কেনাকাটায় ডিসকাউন্ট ক্যাম্পেইন শুরু করেছে। এ ক্যাম্পেইন গোটা রমজান মাস জুড়ে চলবে।
পবিত্র রমজান মাসের শুরু থেকে ঈদ পর্যন্ত সময়টা হচ্ছে কেনাকাটার সবচেয়ে বড় মৌসুম। সে জন্য কার্ডহোল্ডারদের জন্য মাস্টারকার্ড এই ক্যাম্পেইন চালু করেছে। এর আওতায় মাস্টারকার্ডধারীরা সাতটি খ্যাতনামা ই-কমার্স প্রতিষ্ঠানে মূল্য ছাড় পাবেন।
মাস্টারকার্ডের পার্টনার ই-কমার্স প্রতিষ্ঠানগুলো হচ্ছে- আজকেরডিল (Ajkerdeal), বাগডুম (Bagdoom), দারাজ (Daraz), এসো (Esho), কিকশা (Kiksha), পিকাবু (Pikaboo) ও প্রিয়শপ (Prioshop)।
মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, বছরের অন্য যেকোনো সময়ের চেয়ে কার্ডহোল্ডারদের পবিত্র রমজান মাসেই সবচেয়ে বেশি পরিমাণে কেনাকাটা করতে দেখা যায়। তাই এ উৎসব উপলক্ষে বিশেষ করে মাস্টারকার্ড ব্র্যান্ডের ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডের ব্যবহার বাড়াতে নতুন মূল্যছাড় ক্যাম্পেইন চালু করা হয়েছে।