ঢাকাSunday , 4 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিদ্ধার্থের ওপর নাখোশ আলিয়া!

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউডের আলোচিত জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও আলিয়া ভাট। তাদের প্রথম সিনেমাস্টুডেন্ট অব দ্য ইয়ার-এর পর থেকেই প্রেমের সম্পর্কের কারণে আলোচনায় তারা। তবে এ সম্পর্কের কথা সবসময়ই অস্বীকার করে আসছেন এ জুটি।
এদিকে জ্যাকলিন ফার্দান্দেজের সঙ্গে রিলোড সিনেমায় অভিনয় করছেন সিদ্ধার্থ। এ জন্য তাদের মধ্য বেশ ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে। আর এ বিষয়টি মেনে নিতে পারছেন না আলিয়া। এ নিয়ে সিদ্ধার্থের ওপর নাকি নাখোশ তিনি। প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
প্রতিবেদনে বলা হয়েছে, রিলোড সিনেমার শুটিং শেষ হলেও পরস্পরের সঙ্গে বেশ ঘনিষ্ঠ সিদ্ধার্থ ও জ্যাকলিন। তারা প্রায়ই দেখা করছেন। আর এটিই পছন্দ করছেন না সিদ্ধার্থের কথিত প্রেমিকা আলিয়া। এ নিয়ে সিদ্ধার্থ ও আলিয়ার মধ্যে নাকি বাকবিতণ্ডাও হয়েছে। একসঙ্গে ছুটি কাটানোর পরিকল্পনা করেছিলেন সিদ্ধার্থ-আলিয়া। কিন্তু সেটি বাতিল করেছেন।
এর আগে ‘কফি উইথ করন’ টক শোতে সিদ্ধার্থ ও জ্যাকলিনের মধ্যে ঘনিষ্ঠতার বিষয়টি উল্লেখ করেছিলেন উপস্থাপক করন জোহর। তবে বিষয়টি অস্বীকার সিদ্ধার্থ ও জ্যাকলিন জানিয়েছেন, তারা শুধুই ভালো বন্ধু।
সিনেমায় অভিনয়ের দিক থেকে বর্তমানে ইত্তেফাক সিনেমার রিমেক ও আইয়ারি সিনেমা নিয়ে ব্যস্ত সিদ্ধার্থ। শোনা যাচ্ছে আশিকি-থ্রি সিনেমায় আলিয়ার সঙ্গে রোমান্স করতে দেখা যাবে তাকে। অন্যদিকে ড্রাগন ও গুল্লি বয় সিনেমায় দেখা যাবে আলিয়াকে। সালমান খানের সঙ্গে এবিসিডি-থ্রি সিনেমায় জ্যাকলিনকে দেখা যাবে বলে শোনা যাচ্ছে।