বিনোদন ডেস্ক : বলিউডের পাশাপাশি হলিউডেও জনপ্রিয় হয়ে উঠছেন প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোন। এবার ম্যাক্সিম ম্যাগাজিনের জরিপে ২০১৭ সালে ১০০ ‘সেক্সিয়েস্ট উইমেন অ্যালাইভ’র তালিকায় স্থান করে নিয়েছেন এ দুই বলি সুন্দরী। তালিকায় শীর্ষে রয়েছেন সুপার মডেল হেইলি বাল্ডউইন। এছাড়া এ তালিকায় স্থান পেয়েছেন এমা ওয়াটসন, এমা স্টোন, ডাকোটা জনসন, কেনদাল জেনারসহ অনেকে।
ভিন ডিজেলের সঙ্গে এক্সএক্সএক্স : দ্য রিটার্ন অব জান্ডার কেজ সিনেমার মাধ্যমে হলিউডে অভিষেক হয়েছে দীপিকার। এছাড়া বিদেশের মাটিতে বেশ কয়েকটি অনুষ্ঠানে লাল গালিচায় দ্যুতি ছড়িয়েছেন তিনি। ম্যাক্সিম ম্যাগাজিনের ‘সেক্সিয়েস্ট উইমেন অ্যালাইভ’ ২০১৭-এর তালিকায় ১০ স্থানে রয়েছেন দীপিকা।
অন্যদিকে প্রিয়াঙ্কা রয়েছেন তালিকার ৩২তম স্থানে। ‘কোয়ান্টিকো’ টিভি সিরিজের মাধ্যমে রাতারাতি পশ্চিমা বিশ্বে পরিচিতি পান প্রিয়াঙ্কা। এছাড়া মুক্তি পেয়েছে তার বেওয়াচ সিনেমাটি। সিনেমাটি আরো অভিনয় করেছেন ডোয়াইন জনসন ও জ্যাক এফরনের মতো তারকা অভিনেতা। পাশাপাশি অস্কারসহ প্রসিদ্ধ কয়েকটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত হয়ে সবার নজর কেড়েছেন প্রিয়াঙ্কা।

