ঢাকাSunday , 4 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিমান দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন সানি

Link Copied!

বিনোদন ডেস্ক : বিমান দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বলিউড সেনসেশন সানি লিওন। ভারতের মহারাষ্ট্রের কাছাকাছি একটি জায়গায় ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন এ অভিনেত্রী।
সানি ও তার টিমকে বহনকারী ব্যক্তিগত বিমানটি বৈরী আবহাওয়ার কারণে বিধ্বস্ত হওয়ার উপক্রম হয়। তবে বিমানচালকের দক্ষতায় এ যাত্রায় বেঁচে গেছেন তারা। মাইক্রোব্লগিং সাইট টুইটারে তথ্যটি নিজেই জানিয়েছেন সানি লিওন।
বিষয়টি ভক্তদের জানাতে একটি ভিডিও বার্তা টুইট করেছেন এ অভিনেত্রী। সেখানে তিনি তাদের মানসিক অবস্থার কথা জানিয়েছেন এবং সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ভিডিওটির ক্যাপশন হিসেবে তিনি লিখছেন, ‘সৃষ্টিকর্তাকে ধন্যবাদ আমরা বেঁচে আছি। বৈরী আবহাওয়ার কারণে আমাদের ব্যক্তিগত বিমানটি প্রায় বিধ্বস্ত হতে চলেছিল। এখন আমরা গাড়িতে করে বাড়ি ফিরছি। ধন্যবাদ ঈশ্বর।’
অন্য একটি টুইটে তিনি লিখেছেন, ‘আমাদের বাঁচাতে অসাধারণ দক্ষতার সঙ্গে কাজ করার জন্য আমাদের বিমান চালকদের ধন্যবাদ জানাতেই হয়। মাঝ আকাশে বিমানচালক যখন প্রার্থনা শুরু করেন তখন সেটি কেমন ভয়ের হয় আপনারা জানেন।’
আরেকটি টুইটে লেখেন, ‘আমি হাসিখুশি আছি কারণ সবাই খুব ভয়ে আছেন। তাদের হাসিখুশি রাখতে হচ্ছে।’