ঢাকাSunday , 4 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ওয়ার্নের সেই ‘বল অব দ্য সেঞ্চুরি’

Link Copied!

স্পোর্টস ডেস্ক : মাইক গ্যাটিং যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। শেন ওয়ার্নের বলটা পড়েছিল লেগ স্টাম্পের অনেকটা বাইরে। সেখান থেকে বাঁক নিয়ে গ্যাটিংয়ের ব্যাট-প্যাড ফাঁকি দিয়ে উড়িয়ে নিয়ে গেল অফ স্টাম্পের বেল!
ঘটনাটা ১৯৯৩ সালে ওল্ড ট্রাফোর্ডে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে আজকের এই দিনেই (৪ জুন)। ওয়ার্নের ওই ডেলিভারিকে ‘বল অব দ্য সেঞ্চুরি’ হিসেবে অভিহিত করেছিলেন অনেকেই। আজ সেই ‘বল অব দ্য সেঞ্চুরি’র ২৪ বছর পূর্ণ হলো।
মার্ক টেলরের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে অলআউট হয়েছিল ২৮৯ রানে। জবাবে দ্বিতীয় দিনে ১ উইকেটে ৮০ রান তুলে ভালোই জবাব দিচ্ছিল ইংল্যান্ড। অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যালান বোর্ডার বল তুলে দিলেন তখনকার তরুণ লেগ স্পিনার ওয়ার্নের হাতে।
আর অ্যাশেজে ওয়ার্নারের প্রথম ডেলিভারিটিই হয়ে গেল ইতিহাসের অংশ। ওয়ার্নের বলটা পড়েছিল লেগ স্টাম্পের অনেকটা বাইরে। সেখান থেকে বাঁক নিয়ে উড়িয়ে নিয়ে গেল অফ স্টাম্পের বেল! গ্যাটিংকে লেগ স্পিনের জাদুতে বিভ্রান্ত করার পরপরই ওয়ার্নের ডেলিভারিকে ‘বল অব দ্য সেঞ্চুরি’ হিসেবে অভিহিত করেছিলেন অনেকে।