নিজস্ব প্রতিবেদক : রাজধানীর দারুসসালাম থানায় নাশকতার অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা আরো দুই মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।
রোববার বিচারপতি মোহাম্মদ মিফতাহ উদ্দীন চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই স্থগিতাদেশ দেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান কবির।

