ঢাকাSunday , 7 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাই

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে এক গার্মেন্টস মালিককে গুলি করে ৬৬ লাখ ৫০ হাজার টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা। রোববার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের মালেকের বাড়ি এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।
ছিনতাইকারীদের গুলিতে আহত গার্মেন্টস ব্যবসায়ী মো. রবিউল ইসলামকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া ঘটনায় আহত হন ওই কারখানার হিসাবরক্ষণ কর্মকর্তা ও গাড়ির চালক।
আহত গাড়ি চালক মো. মোজাম্মেল হক জানান, টঙ্গীর আরএন করপোরেশনের এমডি রবিউল ইসলাম হিসাবরক্ষণ কর্মকর্তাকে নিয়ে ঢাকার উত্তরার অফিস থেকে ইসলামী ব্যাংক গাজীপুর চান্দনা চৌরাস্তায় আসেন। ব্যাংক থেকে শ্রমিকদের বেতনের টাকা উত্তোলন করে কারখানায় ফেরার পথে মালেকের বাড়ি এলাকায় একটি হলুদ রংয়ের পিকআপ প্রথমে তাদের গতিরোধ করে। পরে পেছন থেকে দুটি মোটরসাইকেলে ৪/৫জন ছিনতাইককারী তার প্রাইভেটকারের দুই পাশে এসে দাঁড়ায়। এক পর্যায়ে ছিনতাইকারীরা লোহার রড দিয়ে প্রাইভেটকারের সামনের এবং পাশের দুটি কাঁচ ভেঙে ফেলে। পরে তাকে ও হিসাবরক্ষণ কর্মকর্তাকে মারধর করে। এক পর্যায়ে পেছনের ছিটে বসা কারখানার এমডি মো. রবিউল ইসলামকে গুলি করে টাকার ব্যাগ নিয়ে মোটরসাইকেলে করে দ্রুত ঢাকার দিকে পালিয়ে যায়।
জয়দেবপুর থানার ভোগড়া ফাঁড়ির ইনচার্জ এসআই মো. জাকির হোসেন জানান, পাঁচ লাখ টাকার উপরে বহন করলে পুলিশকে জানানোর কথা। কিন্তু তারা তা করেননি। প্রাথমিকভাবে জানা গেছে, ৬৬ লাখ ৫০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পুলিশ ছিনতাইকারীদের ধরতে ইতিমধ্যে অভিযান শুরু করেছে।
খবর পেয়ে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাখাওয়াৎ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ছিনতাইকারীদের শনাক্ত করতে তারা আশপাশের বিভিন্ন ভবনের সিসি ক্যামেরাগুলো পর্যবেক্ষণ করছেন।