ঢাকাSunday , 7 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুঠিবাড়ীতে তিন দিনব্যাপী অনুষ্ঠান

Link Copied!

কুষ্টিয়া প্রতিনিধি : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়ীতে সোমবার থেকে তিন দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নানা আয়োজনে ঘেরা বর্ণিল এ উৎসবের সব প্রস্তুতি এরই মধ্যে শেষ করেছে জেলা প্রশাসন। নেওয়া হয়েছে বাড়তি নিরপত্তা ব্যবস্থা।
কুষ্টিয়া জেলা প্রশাসন ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এ অনুষ্ঠানমালার আয়োজন করেছে। কবিগুরুর জন্মবার্ষিকী অনুষ্ঠানমালার পাশাপাশি কুঠিবাড়ীর আঙ্গিনার পাশে বিস্তীর্ণ এলাকাজুড়ে বসছে গ্রামীণ মেলা। সোমবার (২৫শে বৈশাখ) সকাল ১০টায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এ উৎসবের উদ্বোধন করবেন।
কুষ্টিয়া শহর থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরে অবস্থিত শিলাইদহ কুঠিবাড়ী। পদ্মা নদীর তীরবর্তী ছায়াশীতল ও নিরিবিল পরিবেশ থাকার কারণেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বারবার ফিরে আসতেন তার এই কুঠিবাড়ীতে।