ঢাকাSaturday , 6 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফেনীতে ছেলের হাতে বাবা খুন

Link Copied!

ফেনী প্রতিনিধি : ফেনীর ফুলগাজী উপজেলার জিএমহাটে আব্দুল মালেক (৭০) নামে এক মাদ্রাসা শিক্ষককে চুরিকাঘাতে খুন করেছে তার ছেলে।
শুক্রবার রাত ১১টায় ইউনিয়নের পূর্ব বশিকপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মালেক স্থানীয় দারুল কোরআন মাদ্রাসার শিক্ষক।
জিএমহাট ইউপি চেয়ারম্যান মুজিবুল হক জানান, শুক্রবার রাত ৯টার দিকে মাদ্রাসা থেকে বাসায় আসার পর পারিবারিক বিষয় নিয়ে আব্দুল মালেকের সঙ্গে তার ছেলে আব্দুল হালিম (১৯) এর ঝগড়া হয়। রাত সাড়ে ১০টার দিকে বাড়ির সামনে বসা অবস্থায় বাবাকে এলোপাতাড়ি চুরিকাঘাত করে হালিম পালিয়ে যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আব্দুল মালেককে ফেনী সদর হাসপাতালে আনার পথে রাত ১১টার দিকে তিনি মারা যান।
ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এম মোর্শেদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ঘাতক ছেলেকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও তিনি জানান।