ঢাকাThursday , 4 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে দ্রুতগামী পিকআপের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুরের আসপাডা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- পিকআপ মালিক শ্রীপুর উপজেলার চকপাড়া গ্রামের আবুল কালামের ছেলে আমিনুল ইসলাম (২৮) ও চালক দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলাহাট গ্রামের আমিনুল ইসলামের ছেলে আল-আমিন (২৪)।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, আসপাডা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি ট্রাক পার্কিং করা ছিল। ভোরে একটি মুরগিবাহী পিকআপ দাঁড়িয়ে থাকা ওই ট্রাকের সঙ্গে ধাক্কা দেয়। এতে পিকআপ চালক ঘটনাস্থলেই নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে পিকআপ মালিক আমিনুল ইসলাম মারা যান।
তিরি আরো জানান, নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।