ঢাকাWednesday , 3 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মানিকগঞ্জে কলেজছাত্রীর লাশ উদ্ধার

Link Copied!

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের শিবালয়ে সাবরিনা আক্তার বন্যা (১৯) নামে এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১০ টার দিকে উপজেলার ষাইট ঘর তেওতা এলাকার নিজ বাড়ি থেকে বন্যার লাশ উদ্ধার করে পুলিশ। বন্যা ওই গ্রামের আব্দুল মমিন মিয়ার মেয়ে এবং মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্রী ছিল।
শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ওই কলেজছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।