ঢাকাWednesday , 3 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ফারুক তরফদার (৫১) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সকালে সোয়া ১০টার দিকে দক্ষিণ যাত্রাবাড়ীর শাহিদ ফারুক রোডে এ দুর্ঘটনা ঘটে। ফারুকের বাড়ি ঝালকাঠি জেলার নলছটি উপজেলায়।
জানা যায়, তিনি চা খেতে বাসা থেকে বের হন। এরপর রাস্তা পার হওয়ার সময় বাহাদুরশাহ পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক বাচ্চু মিয়া।