নিজস্ব প্রতিবেদক : আগামী ১লা মে মহান মে দিবস। দিবসটি উপলক্ষ্যে রাজধানীতে সমাবেশ করবে জাতীয় শ্রমিক পার্টি। রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন হলে ওইদিন বিকেল ৩টায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বিশেষ অতিথি হিসেবে পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ (এমপি), কো-চেয়ারম্যান জি এম কাদের। এছাড়া প্রধান বক্তা হিসেবে পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের (এমপি) উপস্থিত থাকার কথা রয়েছে।
মহান মে দিবসের ওই শ্রমিক সমাবেশে উপস্থিত থাকার জন্য জাতীয় শ্রমিক পার্টির সকল জেলা, উপজেলা, থানা ও পৌরসভার নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রমিক পার্টির কেন্দ্রীয় সভাপতি এ কে এম আসরাফুজ্জামান খান।

