ঢাকাMonday , 24 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আত্মসমর্পণ করেছেন সেলিমা রহমান

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন থানায় নাশকতার অভিযোগে দায়ের করা ২৩ মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান আদালতে আত্মসমর্পণ করেছেন। সোমবার সকালে প্রথমে তিনি ঢাকা মহানগর হাকিম ও পরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। আজই এ বিষয়ে জামিন শুনানি অনুষ্ঠিত হতে পারে।
প্রসঙ্গত, বিএনপির ডাকা হরতাল অবরোধ চলাকালে নাশকতার অভিযোগে বিভিন্ন সময়ে সেলিমা রহমানের বিরুদ্ধে মামলাগুলো দায়ের করা হয়। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।