ঢাকাSaturday , 18 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪০

Link Copied!

arrestসাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় বিশেষ অভিযান চালিয়ে ৪০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার আট থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান জানান, সাতক্ষীরা সদর থানা থেকে ১৮ জন, কলারোয়া থানা থেকে পাঁচজন, তালা থানা থেকে তিনজন, কালীগঞ্জ থানা থেকে সাতজন, শ্যামনগর থানা থেকে দুইজন, আশাশুনি থানা থেকে দুইজন, দেবহাটা থানা থেকে একজন ও পাটকেলঘাটা থানা থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।