ঢাকাWednesday , 15 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে অস্ত্র-গুলিসহ তিন ডাকাত গ্রেপ্তার

Link Copied!

armsসিলেট প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জ উপজেলার চৌমুহনী এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে সিলেটের পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন গোলাপগঞ্জের ধারাবহর এলাকার মৃত হিরা মিয়ার ছেলে জসিম উদ্দিন (৪০), আমকোনা এলাকার মৃত আছদ্দর আলীর ছেলে আজিম উদ্দিন (৩০) ও নোয়াইরঘাট এলাকার মৃত মতছির আলীর ছেলে সরফ উদ্দিন (৪০)।
সিলেটের পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, গত এক মাসে গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে কৌশলে খাবারে চেতনানাশক মিশিয়ে লোকদের অজ্ঞান করে তিনটি ডাকাতির ঘটনা ঘটে। পুলিশ বিষয়টি অবগত হয়ে তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।এ ঘটনায় মামলা হয়েছে।