ঢাকাTuesday , 14 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তানহার জন্মদিনে শুভর উপহার

Link Copied!

shuvoবিনোদন প্রতিবেদক : গুলশানের পুলিশ প্লাজা মার্কেটের সামনে চিত্রনায়ক আরেফিন শুভর সঙ্গে দেখা চিত্রনায়িকা তানহা তাসনিয়ার। এ সময় তানহার হাতে উপহার তুলে দেন শুভ। তবে এটা বাস্তবের কোনো ঘটনা নয়। ‘ভালো থেকো’ শিরোনামের সিনেমায় এমন দৃশ্য দেখা যাবে বলে জানান তানহা তাসনিয়া।
এ প্রসঙ্গে তানহা তাসনিয়া বলেন, “গত ৬ মার্চ পুলিশ প্লাজায় ‘ভালো থেকো’ সিনেমার শুটিং করেছি। এতে আমার জন্মদিন উপলক্ষে আরেফিন শুভ উপহার দিচ্ছেন এমন দৃশ্যের শুটিং করেছি।’
তিনি আরো বলেন, ‘সিনেমাটির শুটিং প্রায় শেষ। আর মাত্র তিনদিনের শুটিং করলে সিনেমার ক্যামেরা ক্লোজ করা হবে।’
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক জাকির হোসেন রাজু নির্মাণ করছেন ‘ভালো থেকো’ শিরোনামের সিনেমাটি। এ সিনেমায় আরেফিন শুভর বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা তানহা তাসনিয়া। এছাড়াও এতে আরো অভিনয় করছেন-আসিফ ইমরোজ, কাজী হায়াৎ, রেবেকা, জ্যাকি আলমগীর, মঞ্জুর প্রমুখ।