ঢাকাTuesday , 14 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘পুলিশ বাবু’ জায়েদ খান

Link Copied!

Jayedবিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। এবার ‘পুলিশ বাবু’ শিরোনামের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এ অভিনেতা। গত ৭ মার্চ সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সিনেমাটি পরিচালনা করবেন কামরুজ্জামান (তাজু কামরুল)। ‘পুলিশ বাবু’ সিনেমায় জায়েদ খান নাম ভূমিকায় অভিনয় করবেন বলে জানান পরিচালক।
এ প্রসঙ্গে কামরুজ্জামান বলেন, “পরিপূর্ণ অ্যাকশন সিনেমা ‘পুলিশ বাবু’। এতে জায়েদ খান পুলিশ চরিত্রে অভিনয় করবেন। জায়েদ খানের বিপরীতে এ প্রজন্মের একজন চিত্রনায়িকাকে দেখা যাবে। খুব শিগগিরই চুক্তিবদ্ধ করিয়ে তার নাম ঘোষণা করব।”
তিনি আরো বলেন, ‘১১ মার্চ থেকে উত্তরার দিয়া বাড়িতে এ সিনেমার শুটিং শুরু হয়। এর পরে বিএফডিসিসহ দেশের বিভিন্ন লোকেশনে এর দৃশ্যায়ন করা হবে।’ সিনেমাটির কাহিনি লিখেছেন গুণী কাহিনিকার ছটকু আহমেদ। এতে মোট পাঁচটি গান থাকছে।
একাধিক সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন চিত্রনায়ক জায়েদ খান। মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত ‘হৃদয় ছোঁয়া ভালোবাসা’ সিনেমার শুটিং করছেন তিনি। এদিকে মালেক আফসারী পরিচালিত ‘অন্তর জ্বালা’ সিনেমার শুটিং সম্প্রতি শেষ করেছেন। এ দুটি সিনেমায় জায়েদ খানের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা পরীমনি।
তাছাড়া জি সরকার পরিচালিত ‘খোদার কসম’ ও মোহাম্মদ আসলামের ‘সমাধান’ শিরোনামের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন জায়েদ। খুব শিগগিরই এসব সিনেমার শুটিং শুরু হবে বলে জানা গেছে। এছাড়াও বেশ কয়েকটি সিনেমার কথা চলছে।