ঢাকাMonday , 13 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫৫

Link Copied!

arrestসাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলাব্যাপী বিশেষ অভিযানে জামায়াতের এক কর্মীসহ ৫৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় সাতক্ষীরা সদর থানা এলাকা থেকে ২৪ বোতল ফেনসিডিল ও কালিগঞ্জ থানা এলাকা থেকে পাঁচ পিস ইয়াবা উদ্ধার করেছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান জানান, সাতক্ষীরা সদর থানায় থেকে ২০ জন, কলারোয়া থানায় পাঁচজন, তালা থানায় দুইজন, কালিগঞ্জ থানায় চারজন, শ্যামনগর থানায় ১৮ জন, আশাশুনি থানায় তিনজন, দেবহাটা থানা থেকে একজন ও পাটকেলঘাটা থানা থেকে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতা এবং মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।