ঢাকাMonday , 13 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অনুভূতিটা সত্যি অন্যরকম

Link Copied!

NAHIDবিনোদন ডেস্ক : নাহিদ সোমা। পেশায় আইনজীবী। তবে সংগীতের সঙ্গে তার বসবাস দীর্ঘ দিনের। এবার প্রথম কোনো গান নিয়ে বাজারে আসছেন নাহিদ সোমা। ‘রঙধনু’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এ গানের কথা ও সুর করেছেন সোমা। গানটির সংগীতায়োজন করেছেন ফরিদ আহমদ।
প্রথম গানের অনুভূতি প্রকাশ করে সোমা বলেন, ‘এটি আমার প্রথম গান। অনুভূতিটা সত্যি অন্যরকম। ভীষণ এক্সাইটেড। আমার দীর্ঘদিনের লালিত স্বপ্ন অবশেষে পূর্ণ হতে চলেছে। খুব ভালো লাগছে।’
ইতোমধ্যে এ গানের মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। ভিডিও ভাবনা ও নির্দেশনায় ছিলেন দীপু হাজরা। সম্প্রতি মালয়েশিয়ার ৩০টি লোকেশনে দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।
এ প্রসঙ্গে সোমা বলেন, ‘দীপু হাজরা ভাইকে গানটি নির্মাণের অনুরোধ জানাই। তারপর গানটি শুনে তিনি তার ভিডিও ভাবনা আমার সঙ্গে শেয়ার করেন। আমারও ভালো লেগে যায়। আর পুরো গানের মধ্যে অসাধারণ একটি গল্প রয়েছে। তারপর মালয়েশিয়াতে দৃশ্যায়নের কাজ করেছি।’
সংগীতাঙ্গনে মাত্র পা রাখলেন সোমা। এই গানটি দর্শক-শ্রোতাদের ভালো লাগলে ভবিষ্যতে নতুন নতুন গান শ্রোতাদের উপহার দিবেন বলেও আশা ব্যক্ত করেন সোমা।
আগামী বৈশাখে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে মিউজিক ভিডিওটি প্রচারিত হবে। এ ছাড়াও ইউটিউবে গানটি প্রকাশ করা হবে বলেও জানান সোমা।