ঢাকাSunday , 12 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে কৃষক হত্যা মামলায় ১৫ জনের যাবজ্জীবন

Link Copied!

Lawটাঙ্গাইল প্রতিনিধি : আইন-আদালতটাঙ্গাইলের মির্জাপুরে কৃষক তোফাজ্জল হোসেন হত্যা মামলায় ১৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের স্বশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার দুপুরে টাঙ্গাইলের বিশেষ জজ আদালতের বিচারক ওয়াহিদুজ্জামান শিকদার এই রায় দেন।
রায়ে পাঁচজনকে বেকসুর খালাস দেওয়া হয়। এছাড়াও তিন আসামির মৃত্যু হওয়ায় তাদের মামলা থেকে অব্যহতি দেওয়া হয়েছে।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন ইলিয়াস মিয়া, শাহ বাদশা, বাবুল, দুলাল মিয়া, ইউনুস মিয়া, বিজু মিয়া, আশরাফ আলী, ফেরদৌস, পারভেজ, লিটন, শাহদত, ছানোয়ার, ননি মিয়া, দেলোয়ার ও মনসুর আলী।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৬ সালের ২২ মে টাঙ্গাইলের মির্জাপুরের হিলোরা এলাকায় জমি সংক্রান্ত বিবাদের জেরে তোফাজ্জল হোসেন (৩৫) খুন হন। ওই দিনই নিহতের ভাই গোলাম কিবরিয়া বাদী হয়ে মির্জাপুর থানায় ২১ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। পরে পুলিশ তদন্ত করে ২৩ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে। পরে রোববার টাঙ্গাইলের বিশেষ জজ আদালত এই রায় দেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে ১৩ জনই গ্রেফতার রয়েছে। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে ছিলেন বিশেষ পিপি অ্যাডভোকেট মুলতান উদ্দিন ও আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট শামসুদ্দিন।