ঢাকাSunday , 12 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এমার ‘হোলি’ শুভেচ্ছা: নমস্তে ভারত

Link Copied!

এমা ওয়াটসন

এমা ওয়াটসন

বিনোদন ডেস্ক : সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব হোলি। এতদিন এই হোলি উৎসবকে ঘিরে বলিউড তারকাদের আগ্রহটাই প্রকাশ পেতো সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ তালিকায় এবার যোগ দিয়েছেন হলিউড তারকারাও। যার শুরুটা করেছেন ‘হ্যারি পটার’খ্যাত এমা ওয়াটসন।
হলিউডের এ অভিনেত্রীর ছবি ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ মুক্তির অপেক্ষায় রয়েছে। ছবিটি মুক্তির আগে ভারতীয় ভক্তদের মন জয় করতে হোলি উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন এ তারকা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে এ শুভেচ্ছা জানান তিনি। আর এটি জানিয়েছেন একেবারে ভারতীয় কায়দায়।
বার্তার শুরু করেছেন ‘নমস্তে’ বলে। শেষে বলেন, ‘নমস্তে ভারত! সবাইকে হোলির শুভেচ্ছা জানাচ্ছি।’ ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ ছবিটি মুক্তি পাচ্ছে ১৭ মার্চ। ছবিতে বেলে চরিত্রে অভিনয় করছেন এমা। সঙ্গে আছে ড্যান স্টিভেন্স। এটি মূলত একটি প্রেমের কাহিনি। দেখতে ভয়ঙ্কর হলেও এমা প্রেমে পড়েন ড্যানের।