ঢাকাSaturday , 11 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাগমারায় পাঁচ জেএমবি সদস্য গ্রেপ্তার

Link Copied!

arrestরাজশাহী প্রতিনিধি : রাজশাহীর বাগমারা থেকে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জেএমবি সদস্যরা হলেন উপজেলার ভবানিগঞ্জ গ্রামের মকবুল হোসেনের ছেলে রহিদুল ইসলাম (৪৩), উদপাড়া গ্রামের মৃত নাসির উদ্দিনের ছেলে লুৎফর রহমান (৩৮), চন্দ্রপুর গ্রামের মৃত শুকুর উদ্দিনের ছেলে আবুল হোসেন (৫৫) একই গ্রামের জাবেদ আলীর ছেলে আবদুল মান্নান (৩৫) এবং সামির উদ্দিনের ছেলে আবদুস সাত্তার (৩৩)।
বাগমারা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আমিনুল ইসলাম জানান, আবদুস সাত্তারের নেতৃত্বে অন্য চার জেএমবি সদস্য বাগমারায় নতুন করে কর্মকাণ্ড শুরু করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিম আহমেদ জানান, গ্রেপ্তার সবাই তালিকাভুক্ত জেএমবি সদস্য। তাদের বিরুদ্ধে থানায় আগে থেকেই মামলা আছে।