ঢাকাSaturday , 11 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ওরা এখন বিজয় মাধবী বিলাসী

Link Copied!

tigerগাজীপুর প্রতিনিধি : গাজীপুর বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জন্ম নেওয়া তিনটি বাঘ শাবকের নতুন নাম দেওয়া হয়েছে। প্রায় দেড়মাস আগে এ পার্কে প্রথম জন্ম নেওয়া শাবক তিনটির শুক্রবার নামকরণ করা হয়। বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির সাধারণ সম্পাদক ড. তপন কুমার দে ওই শাবকদের নাম দিয়েছেন। পুরুষ শাবকটির নাম রাখা হয়েছে বিজয়, আর মাদি শাবক দুটির নাম রাখা হয়েছে মাধবী ও বিলাসী।
সাফারি পার্কের বন্যপ্রাণী পরিদর্শক মো. আনিসুর রহমান জানান, সাফারি পার্কে ৯টি বাঘ রয়েছে। ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গ থেকে অপ্রাপ্ত অবস্থায় বেঙ্গল জাতের ওই বাঘগুলো সাফারি পার্কে আনা হয়। কর্ডাটা পর্বের এ বাঘের বৈজ্ঞানিক নাম প্যান্থেরা টাইগ্রিস। এদের দেহের রং হালকা কমলার মধ্যে কালো-খয়েরি ডোরা কাটা দাগ রয়েছে। এসব বাঘের উচ্চতা সাড়ে তিন ফুট থেকে চার ফুট এবং দৈর্ঘ্য সাড়ে চার ফুট থেকে সাড়ে পাঁচ ফুট হয়। পুরুষদের গড় ওজন হচ্ছে ২২১.২ কেজি এবং মাদিদের ওজন গড়ে ১৩৯.৭ কেজি হয়ে থাকে। এরা ঘণ্টায় প্রায় ২০-২৫ কিলোমিটার বেগে দৌড়াতে পারে। সাধারণত চার থেকে সাড়ে চার বছর বয়সে এরা যৌবনপ্রাপ্ত হয়।
তিনি আরো জানান, বছরের সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস হলো এদের প্রজনন মৌসুম। পুরুষ ও মাদি বাঘের মিলনের ৯৬ থেকে ১০৫ দিনের মধ্যে মাদি বাঘ প্রসব করে। একটি মাদি বাঘ ২ থেকে পাঁচটি পর্যন্ত বাচ্চা প্রসব করতে পারে।
চলতি বছরের ২৬ জানুয়ারি বাঘিনীটি তিনটি বাচ্চা প্রসব করে। প্রসবের দেড় মাস আগে বাঘিনীটিকে আলাদাভাবে মিনি বেষ্টনীতে ক্লোজ অবজারভেশনে রাখা হয়। বাচ্চারা ৮-৯ সপ্তাহ পর্যন্ত শুধু মায়ের দুধ পান করে। এরপর থেকে তাদের মাংস খেতে দেওয়া হয়।