ঢাকাFriday , 10 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জননেতা এহসান আলী খানের ইন্তেকাল, তথ্যমন্ত্রীর শোক

Link Copied!

shokনিজস্ব প্রতিবেদক : জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কয়েকবার নির্বাচিত চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য, ১৯৮৮-৯০ জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা এহসান আলী খান আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় ঢাকায় সেন্ট্রাল হসপিটালে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি…রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। তিনি স্ত্রী, ৩ পুত্র, ৫ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন-গুনগ্রাহী রেখে গেছেন। তার মরদেহ রাতেই চাঁপাইনবাবগঞ্জে তার নিজস্ব নিবাসে নিয়ে যাওয়া হবে। আগামীকাল শনিবার বাদ জোহর চাঁপাইনবাবগঞ্জ ফকিরপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সংলগ্ন গোরস্থানে দাফন করা হবে।
জাসদ সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি দলের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি এহসান আলী খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তার শোক সন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।