ঢাকাFriday , 10 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হাসপাতালে লিফটের নিচে নারীর লাশ

Link Copied!

Dead bodyফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর ডায়াবেটিক মেডিক্যাল কলেজ হাসপাতালের লিফটের নিচ থেকে এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার সকালে হাসপাতালের পুরাতন ভবনের লিফটের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত নারীর নাম সুর্য খাতুন (৬৫)। তিনি ফরিদপুর সদর উপজেলার বারখাদা গ্রামের মৃত মনছের খাঁর স্ত্রী।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. নাজিম উদ্দিন জানান, ৬ মার্চ সুর্য খাতুনের ভাগ্নি একই উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত মো. কাফিরের স্ত্রী হালিমা বেগম টিউমার অপারেশনের জন্য ডায়াবেটিক হাসপাতালে ভর্তি হন। তাকে দেখতে ৭ মার্চ সুর্য বেগম হাসপাতালে আসেন। মঙ্গলবার সন্ধ্যায় সুর্য বেগম ওষুধ আনতে নিচে নামেন। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় সুর্য খাতুনের ভাই ঈসমাইল হোসেন কোতোয়ালি থানায় ডায়রি করেন। শুক্রবার সকালে লিফটের নিচ থেকে দুর্গন্ধ ছড়ালে হাসপাতাল কর্তৃপক্ষ অনুসন্ধান করে এক নারীর লাশ দেখে থানায় খবর দেয়।
তিনি আরো জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় লাশ উদ্ধার করা হয়েছে। কিভাবে ওই নারীর মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ফরিদপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর শেখ আব্দুস সামাদ বলেন, কিভাবে ওই নারী লিফটের নিচে গেল তা বোধগম্য নয়।