ঢাকাThursday , 9 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম বিমানবন্দরে সোনার বারসহ যাত্রী আটক

Link Copied!

Gold-Barচট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটটি সোনার বারসহ মোহাম্মদ মোর্শেদ নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মধ্যপ্রাচ্যের মাস্কট থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে চট্টগ্রাম বিমানবন্দরে আসার পর ওই যাত্রীর শরীর তল্লাশি করে আটটি সোনার বার উদ্ধার করে কাস্টমস কর্তৃপক্ষ।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারী কমিশনার কামরুল ইসলাম বলেন, বিমানবন্দরের গ্রিনচ্যানেল অতিক্রম করার সময় কাস্টমস কর্মকর্তাদের সন্দেহ হলে যাত্রী মোর্শেদকে আটক করে তার দেহ তল্লাশি করা হয়। এই সময় ওই যাত্রীর পকেট থেকে আটটি সোনার বার উদ্ধার করা হয়।