ঢাকাThursday , 9 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছেলেসহ রাগীব আলীর এক বছরের কারাদণ্ড

Link Copied!

Arestসিলেট প্রতিনিধি : পলাতক থাকা অবস্থায় পত্রিকা সম্পাদনার মামলায় সিলেটের শিল্পপতি রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইকে এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে সিলেটের মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালত এই রায় ঘোষণা করেন।
আদালতের এপিপি মাহফুজুর রহমান জানান, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত রাগীব আলী ও তার ছেলেকে এই দণ্ডাদেশ দিয়েছেন। এ ছাড়া তাদের পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের দণ্ড দিয়েছেন আদালত।
গত বছরের ৮ সেপ্টেম্বর সুনামগঞ্জের ছাতক প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য গিয়াস উদ্দিন তালুকদার শিল্পপতি রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইয়ের বিরুদ্ধে পলাতক থাকা অবস্থায় পত্রিকা সম্পাদনার অভিযোগে মামলা করেন। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, তারাপুর চা বাগান সংক্রান্ত দুটি মামলায় রাগীব আলী ও তার ছেলে পলাতক রয়েছেন। কিন্তু পলাতক থাকা অবস্থায় তারা ‘দৈনিক সিলেটের ডাক’ পত্রিকা সম্পাদনা করে আসছেন।
ওই সময় রাগীব আলী ‘সিলেটের ডাক পত্রিকার’ সম্পাদকমণ্ডলীর সভাপতি এবং আবদুল হাই সম্পাদক ছিলেন। মামলার পর আদালত আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন। তবে সমনের জবাব না দেওয়ায় গত বছরের অক্টোবর তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
প্রসঙ্গত, সিলেটের তারাপুর চা বাগান দখল সংক্রান্ত দুটি মামলায় রাগীব আলী ও তার পরিবারের পাঁচ সদস্য অভিযুক্ত। এর মধ্যে একটি মামলায় রাগীব আলী ও তার ছেলের বিরুদ্ধে ১৪ বছর করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। অপর মামলায় রায়ের তারিখ ধার্য করা হলেও উচ্চ আদালতের নির্দেশে ১৫ মার্চ পর্যন্ত তা স্থগিত রয়েছে।