ঢাকাWednesday , 8 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় গ্রেপ্তার জঙ্গির পটিয়ার বাড়িতে অভিযান

Link Copied!

CTGচট্টগ্রাম প্রতিনিধি : মিরসরাইয়ে জঙ্গি আস্তানায় অভিযানের পর কুমিল্লায় গ্রেপ্তারকৃত এক জঙ্গির বাড়ি চট্টগ্রামের পটিয়াতেও অভিযান চালাচ্ছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা। বুধবার দুপুর থেকে পটিয়া উপজেলার শান্তিরহাট গ্রামে এই অভিযান শুরু করে। চট্টগ্রাম পুলিশ সুপার নূরে আলম মিনা অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।
নূরে আলম মিনা জানান, কুমিল্লায় পুলিশ চেকপোস্টে হামলার ঘটনায় গ্রেপ্তারকৃত জঙ্গিদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত মিরসরাই উপজেলা স্টেডিয়ামের পাশের একটি জঙ্গি আস্তানায় অভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। পরে বুধবার দুপুর থেকে পটিয়া উপজেলার শান্তিরহাট গ্রামে আরেক জঙ্গির বাড়িতে অভিযান চলছে।