ঢাকাWednesday , 8 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে জঙ্গি আস্তানা থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

Link Copied!

CTG-armsচট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাই উপজেলা স্টেডিয়ামের পাশের একটি জঙ্গি আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে পুলিশ।  বুধবার ভোরে ওই জঙ্গি আস্তানা থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।
চট্টগ্রামের পুলিশ সুপার নূরে আলম মিনা বলেন, ‘কুমিল্লায় পুলিশ চেকপোস্টে হামলার ঘটনায় গ্রেপ্তার জঙ্গিদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে ‘রেদোয়ান মঞ্জিল’ নামে একটি বাড়িতে গডে ওঠা একটি জঙ্গি আস্তানায় অভিযান শুরু করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। অভিযানে ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ হ্যান্ড গ্রেনেড, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তবে ওই বাড়ি থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।’