ঢাকাTuesday , 7 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাভারে গুলি করে দেড় কোটি টাকা ছিনতাই

Link Copied!

sintaiসাভার প্রতিনিধি : সাভারের হেমায়েতপুর শিল্পাঞ্চলের একটি পোশাক কারখানার মাইক্রোবাসে গুলি করে এক কোটি ৬০ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুর ১২টার দিকে শিল্পাঞ্চলের পদ্মার মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
শিল্পপ্রতিষ্ঠান ব্যাবিলন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান অবনী নিটওয়্যার থেকে পার্শ্ববর্তী অবনী ফ্যাশন লিমিটেডে শ্রমিকদের বেতন দেওয়ার জন্য মাইক্রোবাসে করে ওই টাকা নেওয়া হচ্ছিল।
প্রত্যক্ষদর্শী স্থানীয় মুদি দোকানদার রমজান আলী ও আশরাফ আলী জানান, দুপুর ১২টার দিকে তিনটি মোটরসাইকেলে করে ছয়জন মুখোশধারী দুর্বৃত্ত মাইক্রোবাসটির গতিরোধ করে। এ সময় তারা মাইক্রোবাস লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে এবং টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায়। খবরের সত্যতা নিশ্চিত করেছেন পুলিশের স্পেশাল বাঞ্চের (এসবি) ডিআইও হাফিজুর রহমান।