
চট্টগ্রামের রাউজানে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করছেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম
পাঞ্জেরী ডেস্ক : দেশের যুব সমাজকে তথ্য প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে যুব উন্নয়ন অধিদপ্তরের ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব)’ প্রকল্প। প্রকল্পটির তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কেন্দ্রের আদলে গড়ে তোলা আধুনিক তথ্য-প্রযুক্তিতে সমৃদ্ধ ৭টি মোবাইল ভ্যানে উপজেলা পর্যায়ে যুব ও যুব নারীদের কম্পিউটার ও নেটওয়ার্কিংসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। চলতি মার্চ মাসে মোবাইল ভ্যানে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায়, হবিগঞ্জের লাখাই, জামালপুরের সরিষাবাড়ী, ঝালকাঠির রাজাপুর, বগুড়ার দুপচাঁচিয়া, চট্টগ্রামের রাউজান এবং পঞ্চগড়ের বোদা উপজেলায় প্রশিক্ষণ কার্যক্রম চলছে।
আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) : জেলার আলমডাঙ্গা উপজেলায় গত ১ মার্চ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. হেলাল উদ্দীন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাদ জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা খাতুন এবং যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক (চুয়াডাঙ্গা) মো. জাহিদুল ইসলাম।
লাখাই (হবিগঞ্জ) : উপজেলা চেয়ারম্যান মো. মুশফিউল আলম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গত ১ মার্চ লাখাইয়ে আইসিটি মোবাইল ভ্যানে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হুছাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক (হবিগঞ্জ) মো. ফখর উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মুর্শেদ কামাল চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ফয়জুন্নেসা।
সরিষাবাড়ী (জামালপুর) : যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফারজানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদেয় এ. জেড মোরশেদ আলী, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার মোফাজল হোসেন, কৃষি কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান।
রাজাপুর (ঝালকাঠি) : আইসিটি মোবাইল ভ্যানে মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মনিরউজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা বেগম পারুল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খান জুলহাস কবির এবং মো. এনামুল হক।
দুপচাঁচিয়া (বগুড়া) : মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহেদ পারভেজ, উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল গণি মন্ডল, ভাইস চেয়ারম্যান মো. মোত্তালেফ হোসেন মিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সকিনা বেগম।
রাউজান (চট্টগ্রাম) : প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম এবং যুব উন্নয়ন কর্মকর্তা শাহ-ই-জাহান।
বোদা (পঞ্চগড়) : আইসিটি মোবাইল ভ্যানে মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা চেয়ারম্যান মো. সফিউল্লাহ এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. লুৎফর রহমান।

