ঢাকাWednesday , 1 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ধর্মঘটের নায়ক শাজাহান

Link Copied!

Goesssorনিজস্ব প্রতিবেদক : গাড়িচাপায় মানুষ হত্যার অভিযোগে দুই চালকের সাজার রায়ের বিরুদ্ধে দেশব্যাপী চলমান ধর্মঘটের নেপথ্যে নৌমন্ত্রী শাজাহান খানকে দায়ী করেছেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়। বুধবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘বাসচালককে সাজা দিয়েছেন আদালত। কিন্তু জনগণকে ব্ল্যাকমেইল করে এখন সারা দেশে পরিবহন ধর্মঘট পালন করা হচ্ছে। এর পেছনের মূল নায়ক হচ্ছেন শাজাহান খান।’
পিলখানায় বিডিআর বিদ্রোহে ‘শহিদ সেনা কর্মকর্তাদের স্মরণে’ এই আলোচনা সভার আয়োজন করে বিএনপি।
বিএনপি ক্ষমতায় গেলে বিডিআর বিদ্রোহের রহস্য উৎঘাটন করবে জানিয়ে দলটির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের রহস্য চাপা থাকবে না। যখন নির্বাচিত সরকার আসবে সেই সরকার অবশ্যই বিডিআর হত্যার রহস্য উৎঘাটন করতে পারবে। তখন প্রমাণিত হবে এর সঙ্গে কে বা কারা জড়িত ছিল।’
বিডিআর বিদ্রোহের জন্য তৎকালীন সেনাপ্রধান মঈন উ আহমেদকে দায়ী করে তিনি বলেন, ‘মঈন হলো এই হত্যাকাণ্ডের মূল নায়ক। সরকারের নির্দেশে সেদিন সেনাবাহিনী বিডিআরদের রক্ষার জন্য যায়নি।’
আগামী নির্বাচন এবং নির্বাচনকালীন সরকারের প্রসঙ্গ টেনে গয়েশ্বর বলেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের পর এখন আবার নতুন করে সুর তুলেছে যে, সরকারের অধীনে নির্বাচনে যেতে হবে। কিন্তু আমরা পরিষ্কার করে বলতে চাই, আমরা ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে যাইনি। ভবিষ্যতেও নির্দলীয় ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া কোনো নির্বাচনে যাবে না বিএনপি।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ছাড়া সরকার নির্বাচন করতে চায়, অভিযোগ করে দলটির এই নীতি নির্ধারক বলেন, ‘তিনি (খালেদা জিয়া) এমন কী অপরাধ করেছেন যে, তার সাজা হবে? তিনি নির্বাচন করতে পারবেন না? আমরা বলতে চাই, বেগম খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনের চিন্তা অবাস্তব।’
প্রাক্তন সেনাপ্রধান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল আলম চৌধুরী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, নির্বাহী কমিটির সদস্য মেজর (অব.) মিজানুর রহমান মিজান প্রমুখ। আলোচনা সভা সঞ্চালনা করেন বিএনপির সহপ্রচার সম্পাদক আলিমুল ইসলাম খান আলিম।