ঢাকাTuesday , 31 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগের উপদেষ্টা হলেন মুকুল বোস

Link Copied!

mukul-bousনিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মনোনীত হলেন আওয়ামী লীগের প্রাক্তন যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল বোস।  মঙ্গলবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দলের ২০তম জাতীয় কাউন্সিলে দেওয়া ক্ষমতাবলে মুকুল বোসকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
মুকুল বোস দলের ১৭তম জাতীয় সম্মেলনে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। কিন্তু ২০০৯ সালে দলের ১৮তম জাতীয় সম্মেলনে সংস্কারপন্থীর তকমার কারণে পদ হারান।