ঢাকাTuesday , 31 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মির্জা ফখরুলের জামিন মঞ্জুর

Link Copied!

fakrulনিজস্ব প্রতিবেদক : পুলিশ কনস্টেবল ফেরদৌস খলিল হত্যা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন।
মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন মির্জা ফখরুল। শুনানি শেষে বিচারক তার জামিন মঞ্জুর করেন।
ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জানান, এই মামলায় মির্জা ফখরুল আগে থেকে জামিনে ছিলেন। মামলাটি বদলি হওয়ায় নতুন করে আবারও জামিনের আবেদন করা হয়। বিচারক পূর্ব শর্তে তার জামিন মঞ্জুর করেন।
প্রসঙ্গত, ২০১৩ সালের ২৬ ডিসেম্বর হরতাল-অবরোধ চলাকালে কর্তব্যরত অবস্থায় রাজধানীর বাংলামোটর মোড়ে পেট্রলবোমায় নিহত হন কনস্টেবল ফেরদৌস খলিল।
ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে মির্জা ফখরুলসহ ১৬ জনের বিরুদ্ধে রমনা থানায় মামলা করে।