ঢাকাMonday , 30 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সার্চ কমিটিকে নাম প্রস্তাব করবে আ.লীগ

Link Copied!

A.Legueনিজস্ব প্রতিবেদক : নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে সার্চ কমিটির আহ্ববানে সাড়া দিয়ে নির্বাচন কমিশনারদের নাম প্রস্তাব করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ।
সোমবার রাতে গণভবনে দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথসভায় দীর্ঘ আলোচনার পর নাম প্রস্তাবের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
বৈঠক সূত্র জানায়, আওয়ামী লীগ সার্চ কমিটির আহ্বানে সাড়া দিয়ে ইসি গঠনের লক্ষ্যে গ্রহণযোগ্য ব্যক্তিদের নামের তালিকা পাঠাবে।
বৈঠকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘আমরা চাই, জনগণ ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি নিজেরাই ঠিক করবে। এটা তাদের সাংবিধানিক এখতিয়ার।’
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথসভায় ২১ ফেব্রুয়ারি ও ২৬ মার্চের কর্মসূচি গ্রহণ ও পালনের বিষয়ে আলোচনা হয়।